ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হয়নি তেহরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মধ্যস্থতাকারী হিসেবে থাকা পাকিস্তানের কাছে ইতোমধ্যে তাদের অবস্থান জানানো হয়েছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র সাময়িক যুদ্ধবিরতি এই সংকটের সমাধান নয়। বরং স্থায়ীভাবে সংঘাতের অবসান ঘটানোর বিষয়টিকেই তারা গুরুত্ব দিচ্ছে। এ কারণে অস্থায়ী সমঝোতার প্রস্তাব তারা গ্রহণ করেনি।
এদিকে আলোচনার প্রক্রিয়া চললেও হামলা-পাল্টা হামলা থেমে নেই। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আক্রমণের জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া অব্যাহত রেখেছে।
অন্যদিকে, ইরানের সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্ব যতদিন প্রয়োজন মনে করবে, ততদিন এই যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। সোমবার (৬ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এ অবস্থানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, যুদ্ধের গতি ও সমাপ্তি পুরোপুরি নির্ভর করছে দেশের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, জাতীয় নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরান পিছু হটবে না।
আকরামিনিয়া আরও জানান, ইরানের লক্ষ্য এমন একটি পরিস্থিতি তৈরি করা, যেখানে দেশের নিরাপত্তা স্থায়ীভাবে নিশ্চিত থাকবে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান আগ্রাসনের জন্য প্রতিপক্ষকে মূল্য দিতে হবে এবং ভবিষ্যতে যেন এমন সংঘাত আর না ঘটে, সে ধরনের একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাই তাদের উদ্দেশ্য।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর অনুমতি দিলে ‘সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ শেষ হয়ে গেলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে এবং সেটার প্রভাবে বিদ্যুতের দামও কমবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু ইস্যুতেও কথা বলেছেন তিনি। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। যুদ্ধে চীন ইরানকে অস্ত্র দিচ্ছে- এমন খবর শোনার পর দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়ে অস্ত্র সরবরাহ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন বলে জানান ট্রাম্প। জবাবে শি জিনপিং তাকে জানিয়েছেন, তারা ইরানকে অস্ত্র দিচ্ছে না। ফক্স নিউজের সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক নতুন পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে খুলে দিচ্ছেন’ এবং এ কারণে চীন ‘খুবই খুশি’। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর কখনো অবরুদ্ধ হবে না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এছাড়া, চীন ইরানকে অস্ত্র সরবরাহ না করার ব্যাপারে সম্মত হয়েছে বলে দাবি করেছেন রিপাবলিকান এই নেতা। ট্রাম্প লিখেছেন, চীন খুবই খুশি যে আমি হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিচ্ছি। আমি এটা তাদের জন্যও করছি এবং বিশ্বের জন্যও। এই পরিস্থিতি আর কখনো ঘটবে না। তারা (চীন) ইরানে অস্ত্র পাঠাবে না বলে সম্মত হয়েছে। তবে সাম্প্রতিক কিছু প্রতিবেদনের সঙ্গে তার এই দাবি অসামঞ্জস্যপূর্ণ বলেই মনে হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বেইজিং তেহরানকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ফিন্যান্সিয়াল টাইমস বলছে, মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবস্থান শনাক্ত ও সেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে আসছে ইরান। তবে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক দিনগুলোতে বারবার অস্বীকার করেছে যে তারা ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দিচ্ছে।
বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন)। জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) থেকে বিদেশি কর্মী নিয়োগের কোটা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এর জন্য নির্ধারিত ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিওসিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে https://fwcms.com.my/ লিঙ্কের মাধ্যমে সরাসরি আবেদন জমা দেয়া যাবে। নতুন এই ব্যবস্থার অধীনে ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ধারা ৬০কে অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগের প্রাথমিক অনুমোদন, কোটা আবেদন এবং সাক্ষাৎকারের তারিখ নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনের প্রক্রিয়াটি সহজতর এবং স্বচ্ছ করতে একটি বিশেষ ফ্লো-চার্ট প্রকাশ করা হয়েছে, যা আবেদনকারীদের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করবে। তবে মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, এই কোটা আবেদন প্রক্রিয়াটি ২০২৫ সালের জন্য নির্ধারিত অবশিষ্ট কোটা সীমার ওপর নির্ভরশীল। শুধুমাত্র সরকার অনুমোদিত নির্দিষ্ট কিছু সেক্টর এবং সাব-সেক্টরের জন্যই আবেদনগুলো গ্রহণ করা হবে। কোনো নির্দিষ্ট সেক্টর বা সাব-সেক্টরের জন্য বরাদ্দকৃত কোটা পূরণ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ওই ক্যাটাগরিতে আবেদন গ্রহণ বন্ধ করে দেয়া হবে। নিয়োগকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদনের আগে যোগ্যতার শর্তাবলী এবং প্রয়োজনীয় নথিপত্রের তালিকা গুরুত্ব সহকারে যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে। আবেদনের যাবতীয় শর্ত, মানদণ্ড এবং প্রয়োজনীয় নথির চেকলিস্ট এফডব্লিউসিএমএস সাইটে বিজ্ঞপ্তির অংশে বিস্তারিত দেয়া আছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এবং সঠিক পদ্ধতি অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
দক্ষিণ লেবাননে পারিবারিক শোকের মধ্যেই নেমে এলো নতুন ট্র্যাজেডি। বাবার দাফনে অংশ নিতে গিয়ে ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে এক শিশুকন্যা। একই হামলায় তার সাত বছর বয়সি বোনসহ পরিবারের আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বুধবার স্রিফা গ্রামের সাঈদ পরিবারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ওই দিনই যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকায় অনেকেই ভেবেছিলেন পরিস্থিতি শান্ত হবে। কিন্তু বাস্তবে সেই দিনই বিভিন্ন হামলায় দেশজুড়ে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। নিহত শিশু তালিনের বয়স ছিল দুই বছরেরও কম। পরিবারের সদস্যরা জানান, তার বাবার দাফনে অংশ নিতে সবাই একত্রিত হয়েছিলেন। ঠিক সেই সময় হঠাৎ বিমান হামলা শুরু হলে পুরো এলাকা আতঙ্কে ছড়িয়ে পড়ে। হামলায় আহত সাত বছর বয়সি আলিন সাঈদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মাও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। গত ২ মার্চ থেকে লেবাননে নতুন করে উত্তেজনা শুরু হয়, যখন হিজবুল্লাহ ইসরাইলি অবস্থানে হামলা চালায়। এর জবাবে ইসরাইল বিমান ও স্থল অভিযান শুরু করলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। এখন পর্যন্ত এতে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তবে ইসরাইলি বাহিনী জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: আল মনিটর