রাজনীতি

নির্বাচনের আগেই খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য প্রধানমন্ত্রীর মতো সুবিধা!

অক্টোবর ২১, ২০২৫ 0
একসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
একসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। সব ঠিকঠাক থাকলে শিগগিরই প্রচারণায় নামবে রাজনৈতিক দলগুলো। আর এবারের নির্বাচনী প্রচারের মাঠে সবচেয়ে বড় চমক হয়ে আবির্ভূত হতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিকভাবে দুর্বল হলেও এবারের নির্বাচনী প্রচারের মাঠে তার সক্রিয় উপস্থিতি থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে। সেইসঙ্গে দীর্ঘ ১৭ বছর পর দেশে আসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোট চাইতে আর ডিজিটাল মাধ্যম নয়; এবার সরাসরি জনসাধারণের সান্নিধ্যে এসে তাদের মন জয়ের চেষ্টায় নামবেন তিনি। 

 

আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই নির্বাচনী প্রচারের নিরাপত্তায় বিএনপিকে বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি সিনিয়র নেতাদের নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ মিনি বাস কেনারও অনুমতি দেওয়া হয়েছে দলটিকে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিএনপিকে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরুর দিকে। এর আগে, গত জুন মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়।

 

তবে, কোন দেশ থেকে এবং কোন মডেলের বুলেটপ্রুফ গাড়ি কেনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে, দলীয় এক সূত্র জানিয়েছে, জাপান থেকে গাড়িগুলো কেনার বিষয়ে আলোচনা চলছে।

 

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এ ব্যাপারে বলেন, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশ ভ্রমণ করবেন; মানুষের সঙ্গে মিশবেন। একদিকে তাদের নিরাপত্তা, অন্যদিকে জনসম্পৃক্ততা। এই সময়ে তাদের সর্বোচ্চ নিরাপত্তা জরুরি। এ কারণেই বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।

 

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বেসরকারিভাবে কিংবা ব্যক্তিগত উদ্যোগে কেউ বুলেটপ্রুফ গাড়ি আনতে পারেন না; এর জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়। আর রাজনৈতিক দলের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি সাধারণত দেওয়া হয় না। অতীতে কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্যই এ ধরনের অনুমতি দেওয়া হয়েছে।

 

আর এ ব্যাপারটি এরই মধ্যে রাজনৈতিক মহলের পাশাপাশি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে জনসাধারণের মধ্যে। বিএনপি সমর্থকদের কাছে বিষয়টি খুব আবেগপূর্ণ হলেও অন্য দলগুলোর সমর্থকদের কাছে সরকারের এ অনুমতি ভালো ঠেকছে না। সমালোচকদের অনেকেই বলছেন, প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ছাড়া দেশের অন্য নাগরিকদের যেখানে বুলেটপ্রুফ গাড়ি কেনার সুযোগ অতীতে দেওয়া হয়নি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য সেই সুবিধা দিয়ে অন্তর্বর্তী সরকার মূলত চরম বৈষম্যমূলক সিদ্ধান্ত নিলো। অনেকে আবার বলছেন, এ অনুমতি দিয়ে অন্তর্বর্তী সরকার বুঝিয়ে দিয়েছে ক্ষমতা যাচ্ছে কার হাতে! নির্বাচনের আগেই খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে দেওয়া হলো বলেও অভিমত অনেকের। 

 

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সূত্রে জানা গেছে, জাপান, কানাডা ও জার্মানি সাধারণত বুলেটপ্রুফ গাড়ি তৈরি করে। ১৯৯৬ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর এবং ২০০৯ সালে সরকার গঠনের পর তার জন্য বুলেটপ্রুফ গাড়ি আনা হয়েছিল জাপান থেকে।

 

বারভিডার সভাপতি আবদুল হক বলেন, বেসরকারিভাবে কেউ বুলেটপ্রুফ গাড়ি আনতে পারেন না, এটি সরকারিভাবে অনুমোদিত হতে হয়। একেকটি গাড়ির দাম পড়ে প্রায় ২ লাখ ডলার, আর ৮০০ শতাংশ শুল্ক দিয়ে আনলে মোট খরচ দাঁড়ায় প্রায় ২২ কোটি টাকা। 

 

শুধু বুলেটপ্রুফ গাড়িই নয়; আসন্ন নির্বাচনের প্রচারে নামার আগে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে বিএনপিরপক্ষ থেকে। তবে, লাইসেন্স দেওয়ার বিষয়টি এখনও বিবেচনাধীন আছে।

 

২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি দ্রুত দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। এ অবস্থায় পুলিশের বিশেষ শাখা (এসবি) তাদের প্রতিবেদনে জানায়, নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান হামলার ঝুঁকিতে থাকতে পারেন। এ অবস্থায় প্রতিপক্ষ রাজনৈতিক দলের আক্রমণ বা সন্ত্রাসী হামলার আশঙ্কা বিবেচনায় বুলেটপ্রুফ গাড়ির অনাপত্তি দেওয়া হয়েছে।

 

বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজনীয়তা সম্পর্কে এসবির ওই প্রতিবেদনে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে নির্বাচনী প্রচারে সম্পৃক্ত হবেন। দুজন নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। নির্বাচনী জনসভায় তাঁদের গমনাগমনের পথে প্রতিপক্ষ রাজনৈতিক দল ও তাদের নিয়োগ করা এজেন্ট অথবা সন্ত্রাসীদের কারণে খালেদা জিয়া, তারেক রহমান, তাদের পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি আছে। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর শত্রুভাবাপন্ন মনোভাবের কারণে খালেদা জিয়া, তারেক রহমানসহ পরিবারের সদস্যরা জনসভা, রোডমার্চ বা রাজনৈতিক শোডাউনের সময় আক্রমণের শিকার হতে পারেন। খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের বহুমাত্রিক নিরাপত্তা হুমকি বা ঝুঁকি থাকায় তাঁদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি কিনতে সংস্থার (এসবি) অনাপত্তি প্রদান করা হলো।

 

প্রসঙ্গত, পুলিশ প্রটোকলের পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তাব্যবস্থাও আছে। এটি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) নামে পরিচিত। খালেদা জিয়া কোথাও গেলে তার নিরাপত্তায় বিশেষ পোশাকে সিএসএফের সদস্যদের দেখা যায়।

Tags

নির্বাচন খালেদা-জিয়া তারেক-রহমান প্রধানমন্ত্রী
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

রাজনীতি

View more
জুলাই সনদকে উপেক্ষা করে টিকে থাকতে পারবে না বিএনপি: সারজিস
জুলাই সনদকে উপেক্ষা করে টিকে থাকতে পারবে না বিএনপি: সারজিস

জুলাই সনদকে উপেক্ষা করে বিএনপি টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।     বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।   সারজিস আলম বলেন, আগামীতে বাংলাদেশের মানুষকে বিএনপি ভালো বার্তা দিল না। জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার দেওয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে, যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ সদস্য।    তিনি বলেন, আজকে আপনারা দেখবেন স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের যে সীমাবদ্ধতা ছিল পরিবেশ পরিস্থিতির কারণে এতদিন পরে যখন একটা নির্বাচনে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির দ্বারা শপথ পড়ে আমাদের এই যে বিএনপি সরকার বা নতুন সরকার তারা তাদের কার্যক্রম শুরু করে। আবার তারা পূর্বের যেই স্বৈরাচারী লেজ, সেই স্বৈরাচারী লেজ টেনে ধরে কার্যক্রম শুরু করেছে। এটি আমাদেরকে মর্মাহত করেছে।    এনসিপির এ নেতা আরও বলেন, জুলাই সনদকে উপেক্ষা করে বিএনপি যদি মনে করে, তারা এই বাংলাদেশে জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে টিকে থাকতে পারবে, সংসদ স্বাভাবিকভাবে ফাংশন করবে— এটা কখনোই সম্ভব না। কোনো একটা দল যদি তাদের দলীয় স্বার্থ বাস্তবায়ন করতে চায়, ক্ষমতার মোহে ডুবে স্বৈরাচারের পথে হাটতে চায়, তাহলে জনগণ এবং আমরা বিরোধী দল একসাথে প্রতিরোধ করবো। আমরা সংসদের প্রথম অধিবেশনে এই রাষ্ট্রপতির অভিশংসন চেয়েছি, কারণ এই রাষ্ট্রপতির হাত ধরে নতুন সরকার চলতে পারে না।

মার্চ ১৩, ২০২৬ 0
অতীতের মতো দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করবে বিএনপি: তারেক রহমান

অতীতের মতো দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করবে বিএনপি: তারেক রহমান

তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত

তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম

যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান
যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান

নির্বাচনের বিকল্প নেই—গণতন্ত্র প্রতিষ্ঠায় যেকোনো মূল্যে ভোট আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ ও জনগণের ভবিষ্যৎ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র রুখতে হলে গণতান্ত্রিক পথেই এগোতে হবে।   শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।   তিনি বলেন, ‘ষড়যন্ত্র থেমে নেই। দেশের কল্যাণে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই ষড়যন্ত্র থামানো সম্ভব—এ কারণেই যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে।’   ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন, ‘গতকাল শরিফ ওসমান হাদির ওপর দুষ্কৃতকারীদের হামলা হয়েছে। তিনি গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এই হামলার পেছনে কারও কোনো অসৎ উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।’   তিনি আরও জানান, কিছুদিন আগে চট্টগ্রামে বিএনপির এক কর্মীর ওপর হামলার ঘটনাও উদ্বেগজনক। তার ভাষায়, ‘এসব ঘটনার মাধ্যমে কেউ হয়তো ফায়দা লোটার চেষ্টা করছে।’   অতীতের শাসনব্যবস্থার সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘অতীতে আওয়ামী স্বৈরাচার যেভাবে দেশ পরিচালনা করেছে, আমরা সেভাবে দেশ চালাব না। আমরা পরিবর্তন আনব, মানুষের কল্যাণ করব। সে লক্ষ্যেই “দেশ গড়ার পরিকল্পনা” আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে আমরা তা বাস্তবায়ন করব।’   দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মানুষের কাছে যেতে হবে। একজন রাজনীতিবিদ হিসেবে জনগণের সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে। বসে থাকলে চলবে না।’   বিএনপির দায়িত্ব ও করণীয় প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘এখন আমাদের বড় দায়িত্ব হলো দলের প্রতিটি পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়া। শুধু দোরগোড়ায় পৌঁছালেই হবে না, পরিকল্পনাগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতেই হবে।’

ডিসেম্বর ১৩, ২০২৫ 0
হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে যা বললেন জামায়াত আমির। ছবি: সংগৃহীত

হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে যা বললেন জামায়াত আমির

ওসমান হাদি গুলিবিদ্ধ, সিআইডির হাতে মিললো গুরুত্বপূর্ণ আলামত। ছবি: সংগৃহীত

ওসমান হাদি গুলিবিদ্ধ, সিআইডির হাতে মিললো গুরুত্বপূর্ণ আলামত

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে: তারেক রহমান
অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে: তারেক রহমান

অবিরাম নির্যাতন ও দমন-পীড়নের দীর্ঘমেয়াদি প্রভাবের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।   শুক্রবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।   তারেক রহমান বলেন, শেখ হাসিনার দুঃশাসনে ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার ওপর বছরের পর বছর জেল-জুলুম ও নানাপ্রকার নিপীড়ন চালানো হয়েছে। “অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে,”—উল্লেখ করে তিনি আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেন।   তিনি আরও বলেন, শুধুমাত্র খালেদা জিয়া নন, দেশের জাতীয়তাবাদী শক্তির লাখ লাখ নেতাকর্মীর ওপরও নেমে এসেছিল সীমাহীন অত্যাচার–নির্যাতন। সারাদেশকে একসময় অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি।   ঐতিহাসিক ৬ ডিসেম্বর উপলক্ষে দেওয়া এই পোস্টে তারেক রহমান ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ৬ ডিসেম্বর একটি অবিস্মরণীয় দিন—যেদিন রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটেছিল। ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে অসাংবিধানিক শাসন জারি করেন এবং বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করেন।   তার বক্তব্যে আরও আসে, গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার নয় বছরের অবিচল নেতৃত্ব এবং আপোষহীন সংগ্রামের কথা। তিনি বলেন, সেই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ছাত্র–জনতার যৌথ প্রতিরোধের মাধ্যমে স্বৈরাচারকে পরাজিত করা সম্ভব হয়। একইভাবে ২০২৪ সালের ৫ আগস্টও স্বৈরাচারী শক্তির পতন ঘটে বলেও মন্তব্য করেন তিনি।   তিনি লেখেন, “ঐতিহাসিকভাবেই ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু। ফ্যাসিষ্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রকে পুরোপুরি পুনরুজ্জীবিত করতে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।”   পোস্টের শেষে তারেক রহমান ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যাতে দেশে আর কখনও গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান না ঘটে।

ডিসেম্বর ৬, ২০২৫ 0
খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলির রক্তক্ষরণ

খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলির রক্তক্ষরণ

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যারা

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যারা